Shakil Shah
২২ অক্টোবর ২০২১, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘হঠাৎ একজন প্রতিমন্ত্রী কিছু বেফাঁস কথা বলে ফেললেন’

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান (বামে) ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

কুমিল্লায় ধর্মীয় অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের মন্দির, মণ্ডপ, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার সমন্বিত একটি প্রয়াস কেন গোয়েন্দা সংস্থা আগে থেকে জানতে পারল না- তা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

সেইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হামলা কেন ঠেকাতে পারল না- সেটিও উদ্‌ঘাটনের দাবি জানান জিএম কাদের।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সম্প্রীতি সমাবেশে তিনি এসব দাবি জানান।

এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশের সব ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি আছে, তা রক্ষায় ব্যর্থ হলে সেটা সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা।

সমাবেশে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কথা বলায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ দাবি করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে উদ্দেশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, হঠাৎ আমাদের সরকারি দলের একজন প্রতিমন্ত্রী কিছু বেফাঁস কথা বলে ফেললেন। তিনি ইসলাম ধর্ম নিয়ে ‘কটাক্ষ’ করলেন। যেটা অনেকটাই আগুনের মতো উসকে দেওয়ার অবস্থা। সবদিক বিবেচনায় নিয়ে জাতীয় পার্টি মনে করে, সরকারের তরফ থেকে আরও গভীরভাবে বিবেচনা করার সময় এসেছে যে, এই ষড়যন্ত্রকারী কারা?

এ সময় বিপদে-আপদে নিজের জীবন দিয়ে হলেও সংখ্যালঘুদের জীবনকে রক্ষা করতে জাতীয় পার্টির নেতাকর্মীসহ দেশের সবার প্রতি অনুরোধ জানিান জিএম কাদের।

‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গড়ে তোল মুক্তধারার গণজাগরণ’ শীর্ষক সমাবেশটির আয়োজন করে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ।এতে আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও দলটির ঢাকা দক্ষিণের জহিরুল আলম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০