Ibrahim Atiullah Anik
২১ ডিসেম্বর ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল ঢাকা

হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল ঢাকা
ফাইল ছবি

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছে ঢাকা। রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমন নয় যে এটা বাইরের কোনও জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে। ২৫ জনের একটা চরমপন্সথী সংগঠনের সদস্যরা এত দূর পর্যন্ত কেন আসতে পারবে? এর মানে হলো তাদের আসতে দেওয়া হয়েছে। তারা এসে শুধু হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদ জানিয়েছে তা নয়, আরও অনেক কিছু বলেছে।

আমার কাছে প্রমাণ নেই যে হাইকমিশনারকে হত্যার হুমকি দেয়া হয়েছে; তবে আমরা শুনেছি যে তাকে এমন হুমকি দেওয়া হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এর সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার হুমকির প্রশ্ন তোলার কোনও মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক এবং অবিলম্বে বাংলাদেশ এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এরইমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে।

বাংলাদেশি কূটনিতিকদের নিরাপত্তা জোরদার করা দরকার কী না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে তা করা হবে। এখানে ব্যাপারটা এমন নয় যে তারা এসেছে আর স্লোগান দিয়েছে। এর ভেতরে একটা পরিবার বাস করে। তারা আতঙ্কিত হয়েছে। তাই, আমি মনে করি, নিরাপত্তা বাড়ানো ভারতের দায়িত্ব।

এর আগে, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের খবর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

তিনি বলেন, শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন। তবে, কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। এছাড়া, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে উপলব্ধ রয়েছে।

রণধীর জয়সওয়াল আরও জানান, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে উল্লেখ করে জয়সওয়াল বলেন, ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ তাদের জানানো হয়েছে। পাশাপাশি দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০