৩০ এপ্রিল ২০২০, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে গত সপ্তাহ থেকে হঠাৎ অস্থিতিশীল আদার বাজার। মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাটহাজারীর মদুনাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেস মোহাম্মদ রুহুল আমিন।

এ সময় অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে দুই দোকানিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। জানা যায়, উপজেলার মদুনাঘাট এলাকায় অমিত স্টোর নামে এক মুদির দোকানে মূল্য তালিকায় আদার দাম ১৪৫ টাকা উল্লেখ থাকলেও উক্ত দোকানে আদা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অন্যদিকে একই এলাকার আমিন স্টোর নামে একটি মুদি দোকানে মূল্য তালিকায় আদার দাম ১৬০ টাকা লেখা থাকলেও বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের জানান, মূল্য তালিকার সাথে বিক্রয়মূল্যের অসঙ্গিতে পেয়ে দোকান দুটিকে প্রত্যেককে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। যারা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে তারা রেহাই পাবে না উল্লেখ করে তিনি বলেন, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০