Shakil Shah
১ ডিসেম্বর ২০২১, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাফ ভাড়াসহ ৯ দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোরের দর্পণ ডেস্ক:

হাফ পাসসহ নয় দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন চট্টগ্রামে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

বুধবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সড়কের একপাশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, শুধু ঢাকায় হাফ পাস কার্যকর করলে হবে না। চট্টগ্রামেও হাফ পাস কার্যকর করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা হবে না, ততদিন আমাদের আন্দোলন চলবে। এসময় হাফ ভাড়া ও নয় দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া বাকলিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ইরফানুল ইসলাম বলেন, ঢাকায় হাফ ভাড়া নিতে পারলে চট্টগ্রামে নিতে অসুবিধা কোথায়। চট্টগ্রামেও গণপরিবহনে হাফ ভাড়া নিতে হবে। না হয় আমাদের আন্দোলন চলবে। ছাত্র কি ঢাকায় আছে সারাদেশে নেই। সারাদেশের শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে।

 

বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) কলেজের শিক্ষার্থী মেহেরুন্নেসা বলেন, হাফ পাসের পাশাপাশি সারাদেশে নিরাপদ সড়ক চাই। সড়ক দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থীর যেন মৃত্যু না হয়। আমরা সারাদেশে হাফ ভাড়া চাই। ঢাকায় কি শুধু শিক্ষার্থী আছে? আমরা তাহলে কি। আমাদের সঙ্গে কেন বৈষম্য করা হবে।

এছাড়া চেরাগী পাহাড় এলাকায়ও বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা সারাদেশের গণপরিবহনে (সড়ক, নৌ, রেল) শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার করতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গণপরিবহনে নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত, ফুটওভার ব্রিজ নিরাপত্তা ব্যবস্থা দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী এবং পরিবহন শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং নির্মাণের ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০