Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৮১%

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৮১%

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দিনাজপুর ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘এ’ ইউনিটের মাধ্যমে কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে। তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়— সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা, ১১টা ৩০ মিনিট থেকে ১টা এবং দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিটি শিফটে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। মোট আবেদনকারী ছিলেন ৩০ হাজার ২৭৫ জন।

এই ইউনিটে আসন সংখ্যা কৃষি অনুষদে ৩৭৫, মৎস্যবিজ্ঞান অনুষদে ৮০ এবং ভেটেরিনারি ও প্রাণিসম্পদ বিজ্ঞান (ডিভিএম) অনুষদে ৮০ টি।

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ পরিবহন ব্যবস্থা চালু করে। দিনাজপুর রেলস্টেশন থেকে ক্যাম্পাস পর্যন্ত ভোর থেকে বাস চলাচল করে এবং পরীক্ষা শেষে শিক্ষার্থীদের শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, আজকের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮০ শতাংশের ওপরে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অনিয়ম, অনৈতিক কার্যকলাপ বা ডিভাইস ব্যবহার ধরা পড়েনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১০

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১১

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১২

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৩

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৪

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৫

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৬

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৭

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৮

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৯

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

২০