Ibrahim Atiullah Anik
১০ ডিসেম্বর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাবিপ্রবিতে ২০২৫-২৬ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ১০ লাখ টাকা

হাবিপ্রবিতে ২০২৫-২৬ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ১০ লাখ টাকা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা কার্যক্রমে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকায়, যা গত অর্থবছরের ২ কোটি ৮০ লাখ টাকা থেকে প্রায় ৩০ লাখ টাকা বেশি।

বিশ্ববিদ্যালযের ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং ( আইআরটি) সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মোট ১২৩টি স্বতন্ত্র গবেষণা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের ১৩টি চলমান কোলাবরেটিভ প্রকল্প এবং ২০২৩-২৪ অর্থবছরের ৪টি প্রকল্পও কার্যক্রমে রয়েছে।

স্বতন্ত্র প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ২ কোটি ৩ লাখ টাকা, চলমান কোলাবরেটিভ প্রকল্পে প্রায় ৫৫ লাখ ৩০ হাজার টাকা, আর ৩ বছর ধরে চলমান প্রকল্পে প্রায় ১৮ লাখ টাকা। গবেষণার আনুষঙ্গিক খরচসহ মোট বাজেট দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লাখ টাকা।

ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন বলেন, মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা স্যারের দিক নির্দেশনায় এবছর আমরা গবেষণা ফান্ড গত বছরের থেকে ৩০ লক্ষ বেশি দিতে সক্ষম হয়েছি। আমাদের রিসার্চ সফলভাবে চলছে। আগামীতে রিসার্চ বাবদ বাজেট আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়ন ও বিশ্বমানের গবেষণার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বাজেট বৃদ্ধির ফলে কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মৎস্য ও ভেটেরিনারি অনুষদে উদ্ভাবনী গবেষণা কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং দেশের কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি উদ্ভাবন ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০