bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালদায় বিষ প্রয়োগে মাছ শিকারের চেষ্টা: ইউএনও’র অভিযান

মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : কালবৈশাখীর প্রচন্ড ঝড়ো হাওয়া আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দূযোর্গ মোকাবেলায় প্রশাসনের ব্যস্ততাকে কাজে লাগিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের জন্য দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে পাড়ি জমিয়ে ছিল এক শ্রেণির স্বার্থন্বেষী মহল। কিন্তু তাদের এ কর্মযজ্ঞ সফল হতে দেয়নি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহল আমিন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ এপ্রিল) রাত ১০:৪৫ মিনিটে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে ৫ শ মিটার ঘেরা জাল উদ্বার করেন। এছাড়া গত সপ্তাহে হালদা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৩০০০ মিটার ঘেরা জাল উদ্ধার করা হয় এবং হালদায় মাছ শিকার না করার শর্তে জেলেদের হাতে ত্রাণ ভর্তি ভালবাসার থলে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। অভিযানের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সংবাদিকদের জানান, হালদা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের চেষ্টাকালে ইউএনও র গাড়ি দেখে মাছ শিকারীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ৫ শ মিটার ঘেরা জাল উদ্ধার করা হয়। অভিযানকালে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০