bhorerdarpan
১১ এপ্রিল ২০২০, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিজলায় ব্রিজ ভেঙ্গে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃবরিশাল জেলার হিজলা উপজেলার একতা বাজার সংলগ্ন একটি আয়রন ব্রিজ নৌযানের ধাক্কায় ভেঙ্গে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও শুক্রবার সকাল থেকে হিজলা উপজেলা সদরের সাথে মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ব্রিজটি শুক্রবার ভোররাত তিনটার দিকে ভেঙ্গে পরেছে। এরআগে একটি বালুবাহী নৌযান ব্রিজটিকে ধাক্কা দেয়, সেই থেকেই ব্রিজটি দুর্বল হয়ে পরেছিলো। তিনি আরও জানান, ভোররাতে ঘটনাটি ঘটায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দ্রæত ব্রিজটি মেরামত করা না হলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে হিজলা উপজেলা সদর ও মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের কয়েক হাজার মানুষের ভোগান্তিতে পরতে হবে। তিনি আরও বলেন, আন্দারমানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেশিরভাগ মানুষের ব্যবসা বাণিজ্য পার্শবর্তী হিজলা উপজেলা সদরে। এছাড়া স্কুল-কলেজে পড়ার জন্য শিক্ষার্থীরা ওই ব্রিজদিয়ে যাতায়াত করে থাকেন। ফলে বর্তমান করোনা পরিস্থিত স্বাভাবিক হলে সাধারণ মানুষের ভোগান্তি কয়েকগুন বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০