bhorerdarpan
৮ এপ্রিল ২০২০, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা, পার হলো ৮১ হাজার, আক্রান্ত ১৪ লাখ

মাত্র ৯ থেকে ১০ ঘন্টার ব্যবধানে করোনাভাইরাসে বিশ্বব্যাপি মৃতের সংখ্যা বাড়লো ৫ হাজারের বেশি। আজ বিকেল সাড়ে তিনটা থেকে ৪টার মধ্যে মৃতের সংখ্যা পার হয়েছিল ৭৫ হাজার। রাত ১২টা (বাংলাদেশ সময়) বাজার আগেই সংখ্যাটা পার হয়ে গেলো ৮১ হাজার।

বিশ্বব্যাপি করোনায় মৃতের সংখ্যা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) প্রায় ৮১ হাজার (৮১ হাজার ৪৪জন)। প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সব মিলিয়ে এখনও পর্যন্ত বিশ্বব্যাপি আক্রান্ত হয়েছে ১৪ লাখ ১১ হাজার ৯৯ জন মানুষ। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫৯জন মানুষ।

সর্বশেষ খবর অনুযায়ী বিশ্বের ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩ লাখ ৮৬ হাজার ১৯৪ জন। নতুন আক্রান্ত ১৯১৯০ জন। মৃতের সংখ্যাও পার হয়ে গেছে ১২ হাজার। মোট মৃত ১২ হাজার ২৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৩৭৫ জন।

তবে মৃতের দিক থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৫৮৬জন। নতুন আক্রান্ত কিছুটা কমেছে। ৩ হাজার ৩৯ জন। সব মিলিয়ে মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ১২৭ জন।

মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। মোট ১৩ হাজার ৮৯৭ জন মৃত্যুবরণ করেছে। দেশটিতে আক্রান্ত এক লাখ ৪০ হাজার ৫১১ জন। আক্রান্তের দিক থেকে তারা ছাড়িয়ে গেছে ইতালিকেও।

ফ্রান্সে মৃত্যুবরণ করেছে ১০ হাজার ৩২৮জন। আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৬৯জন। এছাড়া ব্রিটেনে মৃত্যুবরণ করেছে ৬ হাজার ১৫৯ জন। ইরানে ৩ হাজার ৮৭২ এবং চীনে মৃত্যুবরণ করেছে ৩ হাজার ৩৩১ জন। ইউরোপের অন্য দুটি উন্নত দেশ বেলজিয়াম এবং নেদারল্যান্ডসেও বাড়ছে মৃতের সংখ্যা। দেশ দুটিতেই মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ হাজার। নেদারল্যান্ডসে ২ হাজার ১০১ জন। বেলজিয়ামে ২ হাজার ৩৫ জন। জার্মানিতে মৃতের সংখ্যা ১ হাজার ৯৪১ জন। দেশটিতে আক্রান্ত এক লাখ ৬ হাজার ৫০৪ জন।

বাংলাদেশেও আশঙ্কাজনকহারে বাড়ছে মৃতের সংখ্যা। আজ ব্রিফিংয়ে আইইডিসিআর জানিয়েছে, দেশে করোনা আক্রান্ত বেড়েছে ৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।

আক্রান্ত ১৪ লাখ ১১ হাজার ৯৯ জনের মধ্যে সুস্থতা এবং মৃত্যুবরণসহ করোনা কেস ক্লোজ হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৮০৩টি। বাকি রয়েছেন এখনও ১০ লাখ ২৯ হাজার ২৯৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছেন ৫ ভাগ, তথা ৪৭ হাজার ৮৩৬জন। আর আক্রান্ত তবে খুব বেশি জটিল অবস্থায় নেই, এমন রয়েছেন ৯ লাখ ৮১ হাজার ৪৬০ জন মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১০

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১১

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১২

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৩

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৪

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৫

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৬

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৭

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৮

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৯

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

২০