Shakil Shah
৮ ডিসেম্বর ২০২১, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেলিকপ্টার বিধ্বস্তে বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত দেশটির সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। একই ঘটনায় মৃত্যু হয়েছে তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ মোট ১৩ জনের।

এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ভারতের বিমানবাহিনী। টুইটে বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে, জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত ও হেলিকপ্টারে থাকা তাদের ১১ সফরসঙ্গী দুর্ভাগ্যজনক এক দুর্ঘটনায় মারা গেছেন।’

বুধবার বেলা ১২ টা ২০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে দেশটির প্রতিরক্ষাপ্রধানসহ ১৪ জনকে বহনকারী এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পৃথক এক টুইটবার্তায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত হয়েছেন বলে জানিয়েছেন। টুইটে রাজনাথ বলেছেন, তামিলনাড়ুতে আজ অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর ১১ সদস্যের আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।

এর আগে বুধবার দুপুর ২ টার দিকে ভারতের বিমান বাহিনী এক টুইটবার্তায় জানিয়েছিল, তামিলনাড়ুর কুনুর এলাকার গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়েছে সামরিক চপার হেলিকপ্টার এমআই-১৭ ভি ৫।  সেনাপ্রধান ও তার স্ত্রী এবং ভারতীয় সেনা আরও ১৩ জন সামরিক কর্মকর্তা সে সময় ছিলেন কপ্টারটিতে।

বুধবার বেলা ১১ টা ৪৫ মিনিটে তামিলনাড়ুর কোইম্বাটোর জেলার সুলুর শহরে ভারতের বিমান বাহিনীর ঘাঁটি থেকে থেকে রাজ্যের নীলগিরি পার্বত্য এলাকার ওয়েলিংটন শহরের দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। ওয়েলিংটনে ভারতের সেনাবাহিনীর ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের প্রধান হিসেবে কর্মরত ছিলেন ৬৩ বছর বয়সী রাওয়াত।

কুনুরের যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি গভীর অরণ্য। ঘটনাস্থল থেকে নিকটতম সড়কের দূরত্ব ১০ কিলোমিটার। ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রগুলোতে দেখা যাচ্ছে- পার্বত্য অরণ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ এবং সেখানে ধোঁয়া ও আগুনের মধ্যে থেকে অগ্নিদগ্ধ দেহগুলো বের করে আনছেন উদ্ধারকর্মীরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছ থেকে এ ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। বুধবার নিজ বাসভবনে ভারতের প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকও আহ্বান করেছেন তিনি।

দাফতরিকভাবে বিপিন রাওয়াতের মৃত্যুর ঘটনা প্রচারিত হওয়ার অনেক আগেই অবশ্য দিল্লিতে তার ও তার স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এই দুঃসংবাদ জানিয়েছিলেন রাজনাথ সিং এবং ভারতের সেনাপ্রধান এম এম নাভারানে।

ভারতের সেনাবাহিনীর পদসোপান অনুযায়ী, সেনাবাহিনীর চিফ অব স্টাফ কমিটির প্রধান হচ্ছেন চিফ অব ডিফেন্স স্টাফ। পদাধিকার বলে তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করেন।

এছাড়া রাজনৈতিক নেতৃত্বকেও যে কোনো ইস্যুতে পক্ষপাতশূন্য পরামর্শ দেওয়ার এক্তিয়ার রাখেন চিফ অব ডিফেন্স স্টাফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০