Ibrahim Atiullah Anik
১১ ডিসেম্বর ২০২৫, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১ মাস পর প্রকাশ্যে ফিরলেন নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো

১১ মাস পর প্রকাশ্যে ফিরলেন নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো
ছবি : সংগৃহীত

প্রায় ১১ মাস আড়ালে থাকার পর শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বুধবার (১০ ডিসেম্বর) রাতেই নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছেছেন। নোবেল কমিটির প্রধান জর্গেন ভাটনে ফ্রিডনেস তার আগমন নিশ্চিত করেছেন।

২০২৪ সালের বিতর্কিত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয় ঘোষণার পর থেকেই মাচাদো কার্যত আত্মগোপনে চলে যান। ২০১৪ সাল থেকে তার ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় বিদেশে যাওয়া তার জন্য অসম্ভব ছিল। সর্বশেষ তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল গত জানুয়ারিতে। গতকাল অসলোর সিটি হলে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। তবে নিরাপত্তা ও বিধিনিষেধের কারণে মাচাদো স্বশরীরে পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে আনা কোরিনা সোসা। অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই জানা যায়, মাচাদো গোপনে অসলোতে পৌঁছেছেন। ৫৮ বছর বয়সী এই প্রকৌশলী এরপর গ্র্যান্ড হোটেলের ঐতিহ্যবাহী বারান্দায় এসে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। পরে তিনি নিচে নেমে তাদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তুলতে দেন। নোবেলজয়ীরা সাধারণত পুরস্কার নিতে এসে এই হোটেলেই অবস্থান করেন।

মাচাদোর প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগে নোবেল কমিটির প্রধান হোটেলের লবিতে অপেক্ষমান সমর্থকদের বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি, মারিয়া কোরিনা মাচাদো অসলোতে এসে পৌঁছেছেন। তিনি এখানেই আছেন, তবে প্রথমেই তিনি তার পরিবারের সঙ্গে দেখা করবেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০