Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’—আসছে সিক্যুয়েল!

১৫ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’—আসছে সিক্যুয়েল!
ছবি : সংগৃহীত

২০০৯ সালে মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলা এবং দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেওয়া বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও বড় পর্দায় ফিরছে। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটির সিক্যুয়েল নিয়ে দীর্ঘ ১৫ বছরের জল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে জানা গেছে—খুব শিগগিরই আসছে দ্বিতীয় পর্ব।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিচালক রাজকুমার হিরানি ইতোমধ্যেই সিক্যুয়েলের প্রস্তুতি চূড়ান্ত করেছেন। কাস্টিংয়েও থাকছে না কোনো পরিবর্তন—

  • র‍্যাঞ্চো চরিত্রে আমির খান,
  • পিয়া শাস্ত্রবুদ্ধি চরিত্রে কারিনা কাপুর,
  • রাজু রাস্তোগিতে শরমন যোশি,
  • আর ফারহান হিসেবে ফের দেখা যাবে আর মাধবনকে।

জানা গেছে, সিক্যুয়েলের চিত্রনাট্য এখন শেষ পর্যায়ে। প্রথম ছবির শেষে বিয়ের আসর থেকে পালিয়ে র‍্যাঞ্চোর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন পিয়া। গল্প সেখান থেকেই এগোবে কি না—তা নিশ্চিত না হলেও তিন বন্ধুকে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হতে দেখা যাবে, আর হিরানি–স্টাইলে থাকবে বিশেষ কৌতুকরস।এই সিক্যুয়েলকে অগ্রাধিকার দিতে আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিক প্রকল্পও সাময়িকভাবে স্থগিত রেখেছেন পরিচালক হিরানি। জানা গেছে, অনেক আগেই সিক্যুয়েল নিয়ে কাজ শুরু হলেও উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সেটি ঠিক হয়েছে—২০২৬ সালেই পর্দায় ফিরতে চলেছে ‘থ্রি ইডিয়টস’–এর পুরোনো দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০