Ibrahim Atiullah Anik
১ জানুয়ারী ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৫ সালে রাজনৈতিক সহিংসতায় ১৩৩ ও গণপিটুনিতে ১৬৮ জন নিহত : এইচআরএসএস

২০২৫ সালে রাজনৈতিক সহিংসতায় ১৩৩ ও গণপিটুনিতে ১৬৮ জন নিহত : এইচআরএসএস
ছবি : সংগৃহীত

২০২৫ সালে দেশে নানাবিধ সহিংসতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে রাজনৈতিক সংঘাত, নির্বাচনী সহিংসতা এবং মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন এবং নিজস্ব তথ্যানুসন্ধানের ওপর ভিত্তি করে প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি এসব তথ্য তুলে ধরে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে সারা দেশে রাজনৈতিক ও দলীয় আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধপরায়ণতা, সমাবেশ কেন্দ্রিক সংঘাত, কমিটি গঠন নিয়ে বিরোধ, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলকে কেন্দ্র করে মোট ৯১৪টি সহিংসতার ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় ১৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৯৩ জন, আওয়ামী লীগের ২৩ জন, জামায়াতের ৩ জন, ইনকিলাব মঞ্চের ১ জন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ জন, ইউপিডিএফের ৬ জন এবং চরমপন্থী দলের ১ জন রয়েছেন।

এ ছাড়া এসব সহিংসতায় আহত হয়েছেন ৭ হাজার ৫১১ জন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ৫৪টি নির্বাচনী সহিংসতার ঘটনায় ৩ জন নিহত এবং ৪৯৪ জন আহত হয়েছেন।

আইনি পদক্ষেপ ও গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং অন্যান্য দলের নেতাকর্মীদের নামে কমপক্ষে ২৪৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১১ হাজার ৯৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৪২ হাজার ৫২৩ জনকে।

এ ছাড়া বিভিন্ন মামলা ও যৌথ বাহিনীর অভিযানে গত এক বছরে ৫০ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। একই সময়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের অন্তত ৪৭ জন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

দেশে মব সহিংসতা বা গণপিটুনির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এইচআরএসএস। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার ও ধর্ম অবমাননাসহ বিভিন্ন অভিযোগে ২৯২টি মব সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৬৮ জন নিহত এবং ২৪৮ জন আহত হয়েছেন।

সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষার জন্য রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক, মানবাধিকার সংগঠন এবং সচেতন নাগরিকদের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা জরুরি, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃঢ় হয় এবং মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হয়।

তিনি আরো সতর্ক করে বলেন, ‘সাম্প্রতিক সময়ে মব সহিংসতা, হেফাজতে মৃত্যু, রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনী সহিংসতা এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের বিষয় সমাধান না করা হলে মানবাধিকার পরিস্থিতি আরে অবনতির দিকে যেতে পারে।’

বক্তব্যের শেষে তিনি সরকারের প্রতি মানবাধিকার রক্ষায় আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে সব নাগরিক, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে মানবাধিকার সুরক্ষায় আরো সোচ্চার ও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০