৩ মে ২০২০, ৪:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২১ এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ মৃত্যু ইতালিতে

ইতালিতে একদিনে আরও ৪৭৪ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। গত ২১ এপ্রিলের পর দেশটিতে একদিনে এত মৃত্যুর ঘটনা ঘটেনি। অথচ গতকালও সেখানে করোনায় প্রাণহানির সংখ্যা ছিল ২৬৯ জন; যা আগের দিনগুলোর তুলনায় অনেক কম। দেশটির সরকারি কর্তৃপক্ষ শনিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি আজ শনিবার করোনাভাইরাসের হালনাদাগ তথ্য দিয়ে জানিয়েছে, দেশে এখন করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭১০ জনে। যা করোনায় মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬৫ হাজার ছাড়িয়েছে।

তবে দেশটির স্থানীয় পত্রিবা লা রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে মৃত্যুর নতুন এই সংখ্যাটা বিভ্রান্তিকর এবং সম্ভবত গত এপ্রিলে যে ২৮২ জনের মৃত্যু সরকারি তালিকায় নথিভূক্ত করা হয়নি সেই সংখ্যাটা নতুন করে মৃত্যুর তালিকায় যুক্ত করা হয়েছে মাত্র। তবে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি।

যদি নতুন করে এই তালিকায় গত এপ্রিলের ২৮২ জনের নাম যুক্ত হওয়ার ব্যাপারটি সত্য হয়ে থাকে তাহলে হয়তো পরিসংখ্যানটা অন্যরকম হবে। কেননা গত ১৪ মার্চের পর ইতালিতে একদিনে ২০০ জনের কম কোভিড-১৯ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। সে হিসাবে গত একদিনের মৃত্যু হবে প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন।

করোনার বিস্তার রোধে সাত সপ্তাহের বেশি সময় আগে ইতালিতে যে লকডাউন জারি করা হয়েছিল তা শিথিল করার পরিকল্পনার সরকারি ঘোষণার মধ্যে দেশটিতে করোনায় মুত্যু ফের বাড়ার এই খবর আসলো। আগামী ৪ মে থেকে দেশটিতে সংখ্যায় অল্প মানুষ তাদের আত্মীয়দের বাসায় যাওয়ার অনুমতি পেতে যাচ্ছে। এছাড়া খুলে দেওয়া হবে কারখানা, পার্ক ও ভবন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০