Shakil Shah
১৩ ডিসেম্বর ২০২১, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট ভারতে

ভোরের দর্পণ ডেস্ক:

২১ বছর পর মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট ফিরল ভারতে। বিশ্বের বিভিন্ন দেশের ৮০ প্রতিযোগীকে পেছনে ফেলে ২১ বছর বয়সী ফ্যাশন মডেল ও অভিনেত্রী হারনাজ কর সান্ধুর হাত ধরে এলো এই সফলতা।

গতকাল রোববার মধ্যরাতে ইসরায়েলের বন্দরনগরী এইলাটে এ প্রতিযোগিতার ৭০তম আসরের বিজয়ী হিসেবে হারনাজের নাম ঘোষণা করা হয়। তাকে মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর ফ্যাশন মডেল আলমা আন্দ্রেয়া মেজা কারমোনা। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা, দ্বিতীয় রানার আপ দক্ষিণ আফ্রিকার লালেলা মাসওয়ানে।

সেরার মুকুট জয়ের পর উপস্থাপকের প্রশ্নের উত্তরে নারীদের জন্য হারনাজ সান্ধু বলেন,

 

‘তোমাকে জানতে হবে তুমি একান্তই তোমার মতো, যা তোমাকে আরও সুন্দর করে তুলবে। নিজের কিংবা অন্যের সঙ্গে তুলনা বন্ধ করো। পৃথিবীতে গুরুত্বপূর্ণ যা কিছু ঘটছে, তা নিয়ে কথা বল। সামনে এগিয়ে এসো, নিজের জন্য কথা বল, করণ তুমিই তোমার জীবনের প্রতিনিধি। তুমিই তোমার কণ্ঠস্বর।’

 

এসময় তিনি নিজেকে বিশ্বাস করার কারণের এই অবস্থানে আসতে পেরেছেন বলে উল্লেখ করেন হারনাজ।

 

 

সবশেষে ২০০০ সালে ভারতের লারা দত্ত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন। তার আগে ১৯৯৪ সালে প্রথমবার ভারতকে এ মুকুট এনে দিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন।

এদিকে, এই খেতাব জয়ে সাবেক মিস ওয়ার্ল্ড বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুরসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন হারনাজকে।

 

ভারতের চণ্ডিগড়ে জন্ম নেওয়া হারনাজ পরিচিতি পেয়েছেন মূলত ফ্যাশন মডেল হিসেবেই; পাঞ্জাবি ভাষার দুটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।

এর আগে ‘মিস দিভা-২০২১’, ‘ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব-২০১৯’ সহ কয়েকটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন হারনাজ সান্ধু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০