৩ মে ২০২০, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২২দিন পর দুবাই থেকে রাউজানের সাহাবুল আলমের লাশ আসবে কাল

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি : অবশেষে দীর্ঘ ২২দিন পর দুবাই থেকে মরহুম মোঃ সাহাবুল আলমের মরদেহ কার্গো বিমানযোগে দেশে আসবে সোমবার রাতে। তার স্বজনরা জানান বাংলাদেশে লাশ আনার সব প্রক্রিয়া শেষ পর্যায়ে। আগামী কাল ৪মে সোমবার রাত ১২টায় ঢাকা বিমান বন্দরে অবতরনেরর কথা রয়েছে কার্গো বিমানটি।

ঢাকা থেকে এ্যাম্বুলেন্স যোগে লাশ নিয়ে আসা হবে নিজ বাড়ী রাউজানের হলদিয়া ইউপির গর্জনিয়া এলাকায়। এরপর জানাযা শেষে লাশ দাফন হবে কবর স্থানে। তবে জানাযা কবে হবে তা সিদ্ধান্ত করে জানানো হবে বলে জানান মরহুমের বড় ভাই মুহাম্মদ হানিফ।

উল্লেখ্য, গত (১২ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সাহাবুল আলম ষ্ট্রোক করে ইন্তেকাল করেন দুবাইতে। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক রোগে ভুগছিলেন। সকালে হঠাৎ বাসায় অসুস্থবোধ করলে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তিনি স্ট্রোক করে মারা যান। তিনি বিবাহিত ছিলেন। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। ছেলে বড়, মেয়ে ছোট। অত্যন্ত নম্র ও ভদ্র সাহাবুল আলমের অকাল মৃত্যুতে পরিবার সহ সমগ্র এলাকায় নেমে আসে শোকের ছায়া।তিনি ডেরা দুবাইতে গ্রোচারী (বাজমাল) ব্যবসা করতেন।

জানাগেছে, ১১ এপ্রিল শনিবার রাত থেকে সাহাবু অসুস্থবোধ করলে স্থানীয় ক্লিনিকে ডাক্তার দেখিয়ে ঔষধ নেন। রবিবার সকালে বুকে ব্যাথা, শ্বাসকষ্ট সহ বমি হতে থাকলে তাঁকে দ্রুত নেওয়া হয় মেডিকেলে। সেখানে ভর্তির ২ঘন্টা পর চিকিৎসারত অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে মারা যায় সাহাবু। মরহুম শাহাবুল আলম চট্টগ্রামের রাউজান হলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গর্জনীয়ার মরহুম সিরাজুল হকের ৩য় পুত্র। তিনি স্থানীয় সমাজসেবী সংগঠন গর্জনীয়া গফুর শাহ (রহঃ) নবীন সংঘের সাবেক সমাজসেবা সম্পাদকেরর দায়িত্বেও ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০