Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৭-কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন : বিএনপি-জামায়াতসহ ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

২৭-কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন : বিএনপি-জামায়াতসহ ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭-কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়ন না পেয়ে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন বলে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাসভীর উল ইসলাম (বিএনপি), আক্কাস আলী সরকার (ইসলামী শাসনতন্ত্র), মাহবুবুল আলম সালেহী (জামায়াত), আব্দুস সোবহান (জাতীয় পাটি), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গনঅধিকার পরিষদ), মামুন অর রশিদ (বাংলাদেশ খেলাফতে মজলিস) ও আব্দুল খালেক (স্বতন্ত্র)। ৫ জন সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে ও মোঃ নুরে এরশাদ সিদ্দিকী এবং মামুন অর রশিদ জেলা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন গঠিত। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জাতীয় নাগরিক পার্টির আবু সাঈদ জনী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তিনি জমা দেননি। এদিকে মনোনয়ন না পেয়ে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের পক্ষে তার অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪শ ৩৪জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪শ ২ জন।
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান জানান, ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে আব্দুল খালেক নামে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০