
১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সাথে সই করা ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২৮ বছর পর আনুষ্ঠানিকভাবে পার্বত্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটি।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের বনরূপায় আয়োজন রেস্তোরাঁয় পিসিএনপি’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল ও চার দফা দাবীতে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি কাজী মোঃ মজিবর রহমান বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধানের মৌলিক কাঠামোর সুরক্ষার স্বার্থে আমরা ১৯৯৭ সালের তথাকথিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অবিলম্বে বাতিল করার জোর দাবি জানিয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৮ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলে কাঙ্ক্ষিত শান্তি ও স্থিতিশীলতা আসেনি। উল্টো, চুক্তির শর্তাবলি বাংলাদেশের মূল সংবিধানের সাথে বহুলাংশে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক হওয়ায় পাহাড়ে পরিস্থিতি আরও জটিল ও নিরাপত্তাহীন হয়ে উঠেছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি কোন সরকারের সাথে স্বাক্ষর হয়নি, চুক্তি তৎকালীন সময়ে রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও ব্যক্তি শেখ হাসিনার সাথে চুক্তি হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের করা বিভিন্ন চুক্তিসহ সকল কিছু বাতিল হয়েছে। আওয়ামী লীগের করা এই পার্বত্য চুক্তিও বাতিল করতে হবে। পার্বত্য চুক্তিটি ছিলো মূলতঃ রাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়া একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সন্ত্রাসী কর্মকান্ড ছেড়ে আলোর পথে নিয়ে আসার একটি শুভ উদ্যোগ। তবে সেই শুভ উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে পার্বত্য চুক্তিতে বেশ কিছু অসাংবিধানিক ধারা সংযোজন করা হয়েছে। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অবিলম্বে বাতিল করার জোর দাবি জানিয়ে তিনি।
সংবিধানের সাথে সাংঘর্ষিক ও জাতীয় স্বার্থের পরিপন্থি পার্বত্য চুক্তির কয়েকটি ধারা লিখিত বক্তব্যে তুলে ধরেন তিনি সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাষ্ট্রের অখণ্ডতা ও জনগণের সম-অধিকার নিশ্চিত করার জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নিম্নোক্ত ৪ দফা দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে পিসিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব শাব্বির আহমেদ। কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবু তাহের, স্থায়ী কমিটির সদস্য ও পিসিএনপি’র রাঙ্গামাটি জেলা সভাপতি মো. সোলায়মান, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর, স্থায়ী কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসাইন, স্থায়ী কমিটির সদস্য এম. রুহুল আমিন, পিসিএনপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল, রাঙ্গামাটি জেলা পিসিএনপি সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজম, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।