Ibrahim Atiullah Anik
১৯ নভেম্বর ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে অতিরিক্ত ৬৫টি বোয়িং ৭৭৭এক্স ক্রয়াদেশ দিয়েছে এমিরেটস

৩৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে অতিরিক্ত ৬৫টি বোয়িং ৭৭৭এক্স ক্রয়াদেশ দিয়েছে এমিরেটস

এমিরেটস এয়ারলাইন সম্প্রতি চলমান দুবাই এয়ার শো ২০২৫ এ অতিরিক্ত আরো ৬৫টি ৭৭৭-৯ বোয়িং ক্রয়ের আদেশ প্রদান করেছে। এর মূল্যমান ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। এই নিয়ে এমিরেটস মোট ৩১৫টি সুপরিসর বোয়িং ক্রয়ের আদেশ প্রদান করলো যার মধ্যে ২৭০টি ৭৭৭এক্স, ১০টি ৭৭৭ ফ্রেইটার এবং ৩৫টি ৭৮৭ রয়েছে। এই উড়োজাহাজগুলোর ডেলিভারি ২০৩৮ সাল নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

গত চল্লিশ বছরের ইতিহাসে এমিরেটস বোয়িং ৭৭৭ পরিবারের প্রায় সকল মডেলই পরিচালনা করেছে। বর্তমানে এয়ারলাইনটি এই ৭৭৭ বহরের সর্বোচ্চ ব্যবহারকারী। বর্তমানে এয়ারলাইনের বহরে রয়েছে ১১৯টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ১০টি বোয়িং ৭৭৭-২০০এলআর এবং ১১টি ৭৭৭ ফ্রেইটার।

৭৭৭এক্স বোয়িং এর সর্বাধুনিক দূরপাল্লার সুপরিসর যাত্রীবাহী উড়োজাহাজ। এর দু’টি ভ্যারিয়েন্ট হলো ৭৭৭-৮ যা আকারে কিছুটা ছোট হলেও অতি দূরপাল্লার হিসেবে পরিচিত। অপর ভ্যারিয়েন্ট ৭৭৭-৯ বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজ। এই উড়োজাহাজের অন্যতম বৈশিষ্ট্য এর পাখাগুলো ভাজ করা সম্ভব যা বিশ্বের বানিজ্যিক উড়োজাহাজের ক্ষেত্রে সর্বপ্রথম। উড়োজাহাজগুলো পরিচালনায় ব্যবহৃত হয় অত্যাধুনিক জিই ৯০ ইঞ্জিন। বর্তমানে প্রচলিত ৭৭৭ এর তুলনায় নতুন মডেলগুলো ১০-১২ শতাংশ কম জ্বালানী ব্যয় করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০