Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ হাজার রান ও ১০০ উইকেট—টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার বীরানদীপের ঐতিহাসিক রেকর্ড

৩ হাজার রান ও ১০০ উইকেট—টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার বীরানদীপের ঐতিহাসিক রেকর্ড
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য মাইলফলক ছুঁয়েছেন মালয়েশিয়ার অলরাউন্ডার বীরানদীপ সিং। এই ফরম্যাটে প্রথম খেলোয়াড় হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল অর্জন করে গড়েছেন বিশ্ব রেকর্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টে বাহরাইনের বিপক্ষে ৯৯ উইকেট নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচে তুলে নেন তিনটি উইকেট, যা তাকে ১০০ উইকেটের ঘর পূরণ করতে সাহায্য করে। বাহরাইন ১০৭ রান তোলে; জবাবে ১ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করে মালয়েশিয়া। এর আগেই বীরানদীপ ব্যাট হাতে অর্জন করেছিলেন আরেক মাইলফলক। চলতি বছরের জুলাইয়ে সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রান করে তিনি প্রবেশ করেন তিন হাজার রানের ক্লাবে। বীরানদীপের এই রেকর্ডে ভাগ বসানোর পথে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতোমধ্যে তার সংগ্রহ ২৮৪৬ রান ও ১০২ উইকেট। আরও ১৫৪ রান পেলেই তিন হাজার রান–শত উইকেটের এই বিরল কীর্তিতে যুক্ত হবেন রাজা।

এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেটের মালিক আছেন আরও তিনজন—রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান ও মোহাম্মদ নবী। গত বছর ভারতের বিপক্ষে খেলতে গিয়ে সাকিব জানিয়েছিলেন, তিনি হয়তো শেষ টি-টোয়েন্টিটাই খেলে ফেলেছেন। তার সংগ্রহ ২৫৫১ রান ও ১৪৯ উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০