bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫-৯ এপ্রিল ব্যাংকে লেনদেন চলবে ৩ ঘণ্টা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

এ সময় দেশের তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে ব্যাংকের লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

এর আগে একই কারণে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে গত রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটির সময় ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা ছিল। ওই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়, আর ব্যাংক খোলা ছিল দুপুর দেড়টা পর্যন্ত। নতুন নির্দেশনায় ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এবং খোলা রাখার সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিপূর্বে ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করার প্রেক্ষিতে আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা প্রদান বিভাগ বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখতে পারবে।

এ সময়ে গ্রাহকের প্রয়োজনের নগদ বা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি- পেঅর্ডার ইত্যাদি ইস্যু ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংকের চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেম/ক্লিয়ারিং ব্যবস্থা আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।

এর আগে বুধবার (১ এপ্রিল) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছিল, জনগণের প্রয়োজন বিবেচনা করে ছুটির সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০