Online Desk
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাপাসিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মোহাম্মদ শেফাউল হক, থানার ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজাউর রহমান মিঠু, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মো. ছানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইফাজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ প্রমুখ।

সভায় বিগত দিনের মতো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

এছাড়া যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতী মাতৃভাষা পেলো তাদের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ এবং কাপাসিয়া মডেল মসজিদে কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ গ্রহনের পর নিজ এলাকায় এসে সর্বসাধারণের সাথে মতবিনিময়ে এমপি মাহবুবুল আলম সালেহী

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রী প্রদান

বরিশালের শিল্পায়নের প্রধান বাঁধা বামপন্থী শ্রমিক আন্দোলন

হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারধর বৈধ, আফগানিস্তানে নতুন আইন

মাদারীপুরে ১১বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলায় যুবক কারাগারে

দোহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি

গৌরীপুরে ‘শুদ্ধ শব্দ উৎসব’

ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

২০২৬ সালের শেষ নাগাদ ৯৯ গন্তব্যজুড়ে বিস্তৃত হবে এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি নেটওয়ার্ক

১০

ধনবাড়ীতে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

১১

বাগাতিপাড়ায় ফিলোন ফিডস’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

১২

কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

কাপাসিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

১৪

রমজানের শুরুতে দুঃস্থ,অসহায় পরিবার ও এতিম খানায় সেনাবাহিনীর ইফতার সামগ্রী উপহার

১৫

ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি

১৬

সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া ৪ কোটির বেশি, তবু নিয়োগ তৎপরতা

১৭

দোহাজারীতে ৭শ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করলেন আবদুল নবী খান

১৮

ক্লিন এন্ড গ্রীণ সাভার গড়তে নিজের হাতে নিজেই বিলবোর্ড অপসারণ করলেন সংসদ সদস্য

১৯

রায়গঞ্জে অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

২০