
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক এবং জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজের দাতা সদস্য আবদুল নবী খানের ব্যক্তিগত অর্থায়নে দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুস্থ ও অসহায় ৬ শতাধিক পরিবার এবং বিভিন্ন হেফজখানা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো- চাউল, সয়াবিন তেল, ছোলা, পেয়াজ, চিনি, ময়দা, খেজুর ও চিড়া।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী দোহাজারী পৌরসভার খানবাড়ি এলাকায় নবী খানের নিজ বাড়িতে ইফতার সামগ্রী বিতরণকালে আবদুল নবী খান সহ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খান, আবদুল শুক্কুর, আকতার হোসেন পেয়ারু, শহিদুল ইসলাম খান, আবদুল করিম খান, সবুর খান, মাওলানা আবদুল গফুর খান প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে আব্দুল নবী খান তাঁর ব্যক্তিগত অর্থায়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।