
বান্দরবান জেলা প্রতিনিধি : সিয়াম সাধনার মাস “পবিত্র মাহে রমজান” পবিত্র মাহে রমজানের শুরুতেই বান্দরবান জেলা সদরের বিভিন্ন এলাকায় বসবাসকৃত ১০০জন দুঃস্থ, অসহায় পরিবারের সদস্য এবং জেলা সদরেরব ৬ টি মাদ্রাসা ও এতিমখানার সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে রমজানের ইফতার সামগ্রী সম্বলিত উপহারের প্যাকেট।
বর্তমান বাজরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির মাঝে মাহে রমজান উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ হতে ইফতার সামগ্রী উপহার পাওয়ায় খুশি আগত সুবিধাভোগী জনসাধারণ।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মশুর ডাল, আলু এবং চাল।
বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারী) সকালে বান্দরবান সেনা রিজিয়ন মাঠে,৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা সদরের বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন, বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ রহমান।
এসময় সাধারন মানুষের যে কোন প্রয়োজনে সেনাবাহিনী তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন এই সেনা কর্মকর্তা।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার সকল জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সামিউল সহ রিজিয়নের বিভিন্ন পদবীর সেনা কর্মকর্তা,বিভিন্ন এলাকা হতে আশা সুবিধাভোগী জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।