
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম-৩ আসনে এমপি মাহবুবুল আলম সালেহী শপথ গ্রহনের পর নিজ এলাকায় এসে সর্বসাধারণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) উলিপুর মসজিদুল হুদায় জুম্মার নামাজ শেষে তিনি সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন। এতে করে ছোট, বড় ও দলমত নির্বিসারে সকল শ্রেনী পেশার মানুষ নব নির্বাচিত এমপির ভালোবাসায় মুগ্ধ হন। তাকে একনজর দেখার জন্য মসজিদের সামনে অনেক লোক ভীড় জমান। সবার সাথে কুশল বিনিময় শেষে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরতে যান।
মতবিনিময় করা সর্বসাধারণের মধ্যে অনেকে বলেন, আমাদের মাহবুবুল আলম সালেহী সর্বসাধারণের এমপি। সরাসরি তার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। তিনি সকল শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। আশাবাদী শেষ পর্যন্ত এভাবে সবার পাশে থাকবেন বলে জানান তারা।
নব নির্বাচিত এমপি মাহবুবুল আলম সালেহী বলেন, জনগণ আমাকে ভালোবেসে এমপি করেছেন। সর্বসাধারণের ভালোবাসায় আমি সিক্ত। তিনি আরও বলেন, আমাকে স্যার বলতে হবেনা। যারা আমার থেকে বয়সের বড় তারা তুমি ও নাম ধরে ডাকবেন। আমার বয়সের ছোটরা ভাই বলে ডাকবেন। যে কোন ধরনের সমস্যা ও পরামর্শ আমার সাথে করতে পারবেন। আমি সবাইকে সাথে নিয়ে উলিপুরের উন্নয়নে এগিয়ে যেতে চাই।