২৫ এপ্রিল ২০২০, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লকডাউন ভাঙায় আটক ভিকি কৌশাল?

লকডাউনের নিয়ম না মেনে রাস্তায় বেরিয়েছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশাল? এজন্য নাকি তাকে আটক করেছিল মুম্বাই পুলিশ! তবে এটা গুজব বলে জানালেন অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবের জবাব দিয়েছেন তিনি।

করোনা আবহে থমকে আছে ভারত। কেবল অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বহু জায়গায় চলছে নাকা চেকিং, পুলিশি ধরপাকড়। আর সেই ধরপাকড়ের শিকারই নাকি হয়েছিলেন 'উরি'-তারকা ভিকি কৌশাল! ছড়িয়ে পড়া এই খবর নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

এই খবরের বিরুদ্ধে অবশেষে টুইটারে মুখ খোলেন নায়ক। টুইট করে তিনি লেখেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে বাড়ির বাইরে পা রাখেননি তিনি। তাকে পুলিশের আটক করার খবরটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। সেই সঙ্গে তিনি এই ধরনের গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আবেদন জানান। টুইটটি মুম্বাই পুলিশকে ট্যাগও করেন তিনি।

লকডাউনে ইনস্টাগ্রামে নিজের বাড়িতে থাকার ও বিভিন্ন কাজ করার ছবি পোস্ট করছেন ভিকি কৌশল। নিজের নতুন হেয়ারস্টাইলও করেছেন তিনি। রান্না থেকে ঘর পরিষ্কার, সবই নাকি করছেন নায়ক! ভিকির নতুন ছবি 'সর্দার উধম সিং'। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ভিকিকে। সুজিত সরকারের পরিচালনায় এই অভিনয়টি করছেন তিনি। এছাড়াও করণ জোহরের 'তক্ত' ছবিতে দেখা যাবে তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০