২৫ এপ্রিল ২০২০, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোমায় গেলেন করোনাক্রান্ত ফরাসি মিডফিল্ডার

টানা তিনদিন ডায়রিয়ায় ভুগে পরীক্ষা করতে গিয়েছিলেন হাসপাতালে। প্রথমবার টেস্ট করার পরে ফলাফল ছিল করোনা নেগেটিভ। হাসপাতাল ছেড়ে বাসায় ফেরার প্রস্তুতি নেয়ার সময় শুরু হয় ফুসফুসের সমস্যা। তখন আবার পরীক্ষা করা হলে ধরা পড়ে কোভিড-১৯ পজিটিভ ফ্রান্সের ২৩ বছর বয়সী মিডফিল্ডার জুনিয়র সাম্বিয়া।

ফ্রেঞ্চ লিগের দল মপলিয়ের হয়ে খেলেন সাম্বিয়া। নিজ দলের সবশেষ ম্যাচেও মাঠে ছিলেন তিনি। লকডাউনের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি ঘটলে, হাসপাতালে গিয়ে পরীক্ষার মাধ্যমে করোনা নিশ্চিত হয় তার। সতর্কতাস্বরুপ আর্টিফিশিয়াল কোমাতেও রাখা হয়েছিল সাম্বিয়াকে।

ফ্রান্সের সর্বোচ্চ পর্যায়ের লিগে খেলা ফুটবলারদের মধ্যে তিনিই প্রথম করোনা আক্রান্ত হলেন। তার বর্তমান অবস্থা ইতিবাচক বলে জানিয়েছেন সাম্বিয়ার এজেন্ট ফ্রেডরিখ গুররেয়া। ধারণা করা হচ্ছে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সুপার মার্কেটে যাওয়ার কারণে করোনা আক্রান্ত হয়েছেন সাম্বিয়া।

গত সপ্তাহের শুরু থেকেই অসুস্থ্য ছিলেন তিনি। মঙ্গলবার ভর্তি হন হাসপাতালে, যেখানে তাকে আর্টিফিশিয়াল কোমায় রাখা হয়েছিল। তবে শুক্রবার পর্যন্ত তার অবস্থা ভালোর দিকে বলেই জানিয়েছেন এজেন্ট ফ্রেডরিখ।

তিনি বলেন, ‘শুক্রবারের আপডেট হলো সে ভালো আছে। অবস্থার যেমন অবনতি ঘটেনি, তেমনি বিশেষ উন্নতিও ঘটেনি। কীভাবে আক্রান্ত হলো বলা মুশকিল। কারণ লকডাউন ভালোভাবেই মানছিল সে। তবে হয়তো মার্কেটে গিয়ে ভাইরাস শরীরে নিয়ে এসেছে সে।’

কীভাবে কী হলো জানিয়ে ফ্রেডরিখ আরও বলেন, ‘তিনদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল সে। মঙ্গলবার সকালে হাসপাতালে যায়। আমিও সেখানে তার সঙ্গে দেখা করি। তখন তার হাতে কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট ছিল। সেখানে করোনা নেগেটিভ ছিল।’

‘বুধবার তার হাসপাতাল ছাড়ার কথা ছিল। কিন্তু তখন ফুসফুসের সমস্যা দেখা দেয়। অবস্থা খারাপের দিকে গেলে দুইবার হাসপাতাল বদলে তাকে আর্টিফিশিয়াল কোমায় রাখা হয়েছিল। সেখানেই পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে তার।’

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে মপলিয়ের জানিয়েছিল, তাদের এক খেলোয়াড় অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তারা সেই খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি, এমনকি কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথাও জানায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০