২৯ এপ্রিল ২০২০, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে গণধর্ষণের শিকার তরুণী, থানায় মামলা

চট্টগ্রাম ব্যাুরো : লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় মায়ের সাথে ঝগড়া করে কাজের সন্ধানে বেরিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৮ বছর বয়সী এক তরুণী। গত ২৭ এপ্রিল সোমবার রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন ঘোণাপাড়া এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটেছে। তবে গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার ধর্ষিতা তরুনীর পিতা বাদি হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করার পর ঘটনাটি জানাজানি হয়।

থানা সূত্রে জানা যায়, এক তরুণীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছে ভিকটিমের পিতা। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালের ওয়ান এস্টপ ক্রাইসিসি (ওসিসি) পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পারিবারিকভাবে কথা কাটাকাটি শেষে মায়ের সাথে রাগ করে কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে যান উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা গ্রামের বাসিন্দা ভিকটিম তরুণীটি। সড়কে যানচলাচল না থাকায় সে পায়ে হেটে একই উপজেলার পাশ্ববর্তী ইউনিয়ন বৈলছড়ির ঘোনাপাড়া এলাকার খালেদা আক্তার নামে এক নারীর ঘরে আশ্রয় নেন।

স্থানীয় বখাটে আব্দুল মজিদ, আবু তালেব ও অপর এক যুবকসহ তরুণীকে আত্মীয় পরিচয় দিয়ে এবং চাকুরির মিথ্যা প্রলোভন দেখিয়ে তরূণীকে তাদের বাড়ি পৌছে দেওয়ার আশ্বাস দিয়ে আশ্রিত বাড়ি থেকে নিয়ে যায়। বখাটেরা রাত ৯ টার দিকে চেচুরিয়া ৯ নং ওয়ার্ডের ঘোনাপাড়া জিত্তা পুকুরের উত্তর পার্শ্বে ম্যালেরিয়া ও গামারি গাছের বাগানে নিয়ে তরুণীকে গণ ধর্ষণ করে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে থানা পুলিশ কে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে চিহ্নিত আসামিদের ধরতে অভিযানে নামে। থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হওয়ার তথ্য নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার বলেন, এ মামলায় অভিযুক্ত আসামিরা চিহ্নিত হয়েছে। র্বতমানে তারা পালাতক আছে তবে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০