২৯ এপ্রিল ২০২০, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুর থানার ৩ পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে প্রত্যাহার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর মডেল থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে মঙ্গলবার রাতে এক আদেশে তাদেরকে প্রত্যাহার করা হয় তবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপিঅপরাধ) কে এম জহিরুল ইসলাম

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: তারিকুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার সোহেল রানা এবং চাঞ্চল্যকর মা তিন সন্তান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার (আবদার) এলাকার চাঞ্চল্যকর মা তিন সন্তানকে জবাই করে হত্যার ঘটনায় উপপরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন

তিনি আরো জানান, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে জেলার কালীগঞ্জ থানার গোলাম সরোয়ার   ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে কালিয়াকৈর থানার মনিরুজ্জামান খানকে পদায়ন করা হয়েছে

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার (আবদার) এলাকার একটি বাড়ি থেকে মা স্মৃতি ফাতেমা, দুই মেয়ে এক ছেলের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ ২২ এপ্রিল (বুধবার) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করে

নিহতরা হলেন আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১২) প্রতিবন্ধী ছেলে ফাদিল () ঘটনায় কাজলের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন পরে রবিবার (২৬এপ্রিল) দিবাগত রাতে হত্যার ঘটনায় জড়িত একই এলাকার কাজিম উদ্দিনের ছেলে কিশোর পারভেজকে (১৭) গ্রেপ্তার করে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০