৩০ এপ্রিল ২০২০, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুব শিগগিরই খুলে দেয়া হবে পবিত্র দুই মসজিদ: আল-সুদাইস

খুব শিগগিরই মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে পবিত্র দুই মসজিদ। মঙ্গলবার এমন সুখবর দিয়েছেন পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস। তিনি বলেন, এমন দিন খুব শিগগিরই আসবে যখন পবিত্র দুই মসজিদে ইবাদতকারীরা ফিরতে পারবেন। খবর সৌদি গেজেটের।

 এক ভিডিও বার্তায় শেখ আল-সুদাইস বলেন, এমন দিন আসবে যখন মুসলিম উম্মাহর কষ্ট দূর হয়ে যাবে এবং আমরা তাওয়াফের (পবিত্র কাবা ঘর প্রদিক্ষণ) জন্য পবিত্র দুই মসজিদ ও সাই (সাফা ও মারওয়া পাহাড়ে বিশেষ পদ্ধতি দৌড়ানো) এবং আল-রওজা শরিফে ইবাদত করতে এবং রাসুলকে (সা.) সালাম দিতে পারবো।
করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক যে পদক্ষেপ নেয়া হয়েছে তা থেকে মুক্ত হওয়ার তাড়াহুড়া না করার পরামর্শও দিয়েছেন শেখ আল-সুদাইস। তিনি বলেন, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে; কারণ রাষ্ট্র একটি সুন্দর ও সুস্থ পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে।
এদিকে নিজেদের অফিসিয়াল টু্ইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র দুই মসজিদ খুলে দেয়ার ব্যাপারে মুসলিম উম্মাহকে নিশ্চিত করেছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব। বন্ধ হয়ে গেছে স্বাভাবিক কার্যক্রম। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ৪০২জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ১৫৭ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০