৫ মে ২০২০, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাউজানে হত্যা মামলার আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে হালদা নদীর ডিম সংগ্রহকারী বিতান বড়ুয়া (৩৭) হত্যা মামলার আসামী রাহুল বড়ুয়াকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। এ সময় রাহুল বড়ুয়ার স্বীকারোক্তি মোতাবেক হাটহাজারীর মেখল ইউনিয়ন থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

৫ মে মঙ্গলবার দুপুরে রাউজান থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম। তিনি জানান, ৪মে সোমবার খাগড়াছড়ি সদরের কুমিল্লা টিলা নামকস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। রাহুল বড়ুয়া রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অংকুরী ঘোনা এলাকার অনাদি বড়ুয়ার ছেলে। সে স্বীকার করেছে বালুর কন্ট্রাক্টরী ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিতান বড়ুয়াকে নিজেই গুলি করে হত্যা করে।

মঙ্গলবার বিকেলে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত ২৬ এপ্রিল রবিবার বিকেল ৪টায় রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অংকুরিঘোনা এলাকার সুমিনু কমপ্লেক্স নামে একটা বৃদ্ধাশ্রমের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী জয়শ্রী বড়ুয়া বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০