Shakil Shah
১০ নভেম্বর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারের নির্বাচনে জয় দাবি সু চির এনএলডির

ভোরের দর্পণ ডেস্ক:
মিয়ানমারের গত রোববার (৮ নভেম্বর) নির্বাচনের পর এখন চলছে ভোট গণনা। এদিকে নির্বাচনে জয় দাবি করেছে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগ (এনএলডি)। বার্তা সংস্থা রয়টার্স জানায়,  সোমবার দেশটির নেতা অং সান সু চির নেতৃত্বাধীন দলটি দাবি করেছে পরবর্তী সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ইতোমধ্যে পেয়ে গেছে তারা। 

সোমবার এনএলডির দলীয় মুখপাত্র মিও নুয়ান্ত রয়টার্সকে বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি (সরকার গঠনে) প্রয়োজনীয় পার্লামেন্টের ৩২২টি আসনে জয় ইতোমধ্যে পেয়েছে। যদিও নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি। জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনী ফল জনগণের জন্য, দলের জন্য খুবই উৎসাহব্যঞ্জক।’

মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষের আসন সংখ্যা ৪২৫টি আর উচ্চকক্ষে ২১৭টি। সরকার গঠন করতে গেলে নিম্নকক্ষে ৩১৫টি আর উচ্চকক্ষে ২১৭টি আসনে জয়ের প্রয়োজন পড়ে। ২০১৫ সালে এনএলডি মোট ৩৯০ আসনে জয় পেয়ে ক্ষমতায় আসে। এবারের নির্বাচনে আসন সংখ্যা আরও বাড়বে বলে ধারণার কথা জানান দলটির মুখপাত্র মিও নুয়ান্ত।

৫০ বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী ও সেনাসমর্থিত সরকারের অবসান ঘটিয়ে ২০১৫ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এনএলডি। তবে মিয়ানমারের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব প্রবল। সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সেনা সদস্যদের জন্য বরাদ্দ। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সেনাবাহিনীর হাতে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০