৮ মে ২০২০, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে ইফতার করালেন রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ও তার ছেলে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : করোনার প্রভাবে বর্তমানে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও স্বাভাবিক অবস্থা পুরোপুরি থমকে গেছে। করোনা ভাইরাসের আক্রমনের কারণে গত ২৪ মার্চ থেকে সারা দেশের ন্যায় বগুড়ার সান্তাহার জংশন শহরের লকডাউন শুরু হলে বন্ধ হয়ে যায় ট্রেন, বাসসহ সকল প্রকার দোকানপাট ফলে জনশূন্য হয়ে পড়ে রেলওয়ে ষ্টেশন এলাকা। ফলে ষ্টেশন থাকা ছিন্নমূল মানুষ মহা বিপদে পড়ে। এমতাবস্থায় সান্তাহার জংশন ষ্টেশনের মাস্টার রেজাউল করিম ডালিমের আহবানে আজিজুল হক রাজা নামের এক ব্যবসায়ীর উদ্যোগে এই সব ছিন্নমূল ভাসমান মানুষের ৩ বেলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বর্তমান মাহে রমজান উপলক্ষে ষ্টেশনে থাকা ভাসমান মানুষের এখন সেহরি ও ইফতার খাওয়ানোর ব্যবস্থা অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সান্তাহার শাখার সভাপতি রেজাউল হক ও তার ছেলে  ষ্টক ভেরিফায়ার (অডিটর) সাহিদ হোসেন এর যৌথ উদ্যোগে ষ্টেশন এলাকায় অসহায় দরিদ্র, পাগলসহ সমাজের বিভিন্ন শ্রেণির শতাধিক ছিন্নমূল ভাসমান মানুষদের ইফতার করানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ষ্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম, ব্যবসায়ী আজিজুল হক রাজা, ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান সোহাগ, সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু, ছাত্রলীগ নেতা রনক হাসান প্রমুখ। 
রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি রেজাউল হক বলেন, দিন যতই যাচ্ছে সারা বিশ্ব ব্যাপী মহামারি আকার ধারণ করছে এই কোভিড-১৯ করোনা ভাইরাস। দিন দিন আমাদের দেশে এর আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তাই আসুন আমরা সরকারের জারিকৃত আদেশ মেনে চলি। অতীব জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়া এবং সামাজিক দুরুত্ব বজায় রাখি।  সমাজের বিত্তবানদের এ সকল ছিন্নমুল ও অসহায় গরীব মানুষের পাশে থাকার জন্য আহবান জানায়। এ ব্যাপারে প্রধান উদ্যোক্তা ষ্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম বলেন, প্রথমে রাজা কে আমি ছিন্নমুল মানুষকে খাওয়ানোর জন্য দায়িত্ব প্রদান করি। এবং স্টেশনের অন্যান্য কর্মচারীদের সাহায্য ও সহযোগিতা নিয়ে এই সব ভাসমান মানুষদের ৩ বেলা খাওয়ানোর অব্যহত ছিল। কিন্তু বর্তমান মাহে রমজানের কারনে এখন সেহরি ও ইফতার খাওয়ানো হচ্ছে। তাইতো সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে সমাজের সকল বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এমনটিই তিনি আশা করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০