bhorerdarpan
২১ নভেম্বর ২০২০, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২০৬৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে অতীতের সব রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘণ্টায় ২০৬৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজারের বেশি। গতকাল শুক্রবার সকালে ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানায়। দ্বিতীয় ধাক্কায় ইউরোপে প্রতি ১৭ সেকেন্ডে ১ জন করোনা রোগীর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কোনোভাবেই করোনা সংক্রমণে লাগাম টানতে পারছে না যুক্তরাষ্ট্র। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আরও ব্যাপকভাবে জর্জরিত হচ্ছে দেশটি। চলতি মাসের শুরু থেকেই প্রতিদিন লাখের বেশি আক্রান্ত হচ্ছে দেশটিতে। দৈনিক প্রাণ হারাচ্ছে হাজারের অধিক। ব্যাপকহারে সংক্রমণ বাড়ায় নিউইয়র্কের দ্বিতীয় দফায় সকল স্কুল বন্ধের পর এবার ক্যালিফোর্নিয়াতে আজ শনিবার থেকে জারি হচ্ছে রাত্রিকালীন কারফিউ।

এদিকে সংক্রমণ বাড়ছে ভারতেও। একদিনে ৪৬ হাজারের বেশি আক্রান্ত ও ৫ শতাধিক মৃত্যু হয়েছে। দিল্লিতে মাস্ক না পড়লে দু হাজার রুপি জরিমানা করার ঘোষণা দিয়েছে প্রশাসন। ২৪ ঘণ্টায় ৩৫ হাজারের বেশি আক্রান্ত ও ৬ শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলে।

ভাইরাসে বিপর্যস্ত ইউরোপে গেল দুই সপ্তাহে মৃতের সংখ্যা ১৮ শতাংশ বেড়েছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেনমার্কে এক অনুষ্ঠানে ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ বলেন, প্রতি ১৭ সেকেন্ডে মহাদেশটিতে করোনায় প্রাণ হারাচ্ছেন একজন। লকডাউন এড়ানোর একটি উপায় ও জানালেন তিনি। বর্তমানে ৬০ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন। যদি এই সংখ্যা ৯৫ শতাংশে নেওয়া যায় তাহলেই আর প্রয়োজন পড়বে না লকডাউনের। -সূত্র : বিবিসি, রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০