১০ মে ২০২০, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিং ব্যাক মুন্নার জার্সিটি যে দাম পেলো

বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা মোনেম মুন্নার জাতীয় দলের জার্সিটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ  টাকা। শনিবার রাতে নিলামে তোলার পর জার্সিটি কিনে নেয় কার্নিভাল ইন্টারনেট নামে একটি প্রতিষ্ঠান। যার মূল্য উঠেছে ৩ লাখ টাকা। 

 করোনাভাইরাসের প্রভাবে চলমান সংকটের সময় এগিয়ে এসেছে প্রয়াত কিংবদন্তীর পরিবার। ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে জেতা জার্সিটা নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
অকশন ফর অ্যাকশনের পেজ থেকে অনলাইন নিলাম চলাকালে কিং ব্যাক খ্যাত এই ডিফেন্ডারের আরেকটি জার্সি বিক্রি হয়েছে। আবাহনীতে খেলাকালীন একটি জার্সি নিলামে তোলা হয়। সেই জার্সিটি ২ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়।
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেডের (এইচএসবিসি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান জার্সিটি নিজের করে নিয়েছেন।
এদিকে ফিফার বাংলাদেশি রেফারি তৈয়ব হাসান বাবুও একটি জার্সি নিলামে তোলেন। ২০১৩ সাফের ফাইনালে জার্সিটি পড়ে ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। 
তৈয়ব হাসান দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি যিনি সাফের ফাইনাল পরিচালনা করেছেন। 
নিলামের আগেই ঐতিহাসিক জার্সিটির দাম উঠেছে ৫ লাখ ৫৫ হাজার টাকা। সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু এই মূল্যে জার্সিটি ক্রয়ের আগ্রহের কথা জানিয়েছেন রেফারি তৈয়ব হাসান বাবুকে।
শেষ পর্যন্ত অনলাইন নিলামে যোগ দিয়ে সাতক্ষীরার এই ব্যবসায়ী জার্সিটি নিয়ে নেন।
এই জার্সিগুলো থেকে আয় হওয়া অর্থ দিয়ে করোনা মোকাবেলায় ব্যয় করা হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০