bhorerdarpan
২৫ নভেম্বর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানী মিরপুরের কালশী বাস স্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ১২টি ইউনিট কাজ করে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে প্রাথমিকভাবে তিনি তা জানাতে পারেননি।

উল্লেখ্য, একই বস্তিতে ২০১৯ সালের গত ২৬ ডিসেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছিল।

সেবার বস্তির পাশের একটি ভাঙ্গারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে বস্তির বাসিন্দাদের অভিযোগ ছিল, ষড়যন্ত্র করে তাদের বস্তিতে আগুন দেয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০