১১ মে ২০২০, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ, গ্রেফতার ১০

করোনার বিস্তার রোধে জারি থাকা লকডাউন প্রত্যাহারের দাবিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পার্লামেন্ট ভবনের সামনে চলা বিক্ষোভ থেকে দুই আয়োজকসহ ১০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববারের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে সরকার মানুষের চলাচলসহ নানা কিছুতে বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু তা লঙ্ঘন করেই বিক্ষোভ করার কারণে এসব বিক্ষোভকারী ও বিক্ষোভের আয়োজকদের রোববার গ্রেফতার করার পর বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ।

বিবৃতিতে ভিক্টোরিয়া রাজ্য পুলিশ বলছে, সামাজিক দূরত্ব ও অধিক মানুষের সমাগমের ওপর প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এই বিক্ষোভ তার সম্পূর্ণই পরিপন্থী। তাই সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে বিক্ষোভ ছত্রভঙ্গ করে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ১০ বিক্ষোভকারীর মধ্যে তিনজনের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের আক্রমণে এক পুলিশ কর্মকর্তা মারাত্মক আহত হয়েছেন। পাজরে আঘাত পাওয়া তাকে এখন মেলবোর্নের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভের সঙ্গে যুক্তদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত অভিযান শুরু করেছে। তাদের অনেককে জরিমানাও করা হতে পারে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৬ হাজার ৯৪১ কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৭ জন মারা গেছে এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ১৬৩ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০