Shakil Shah
২১ ডিসেম্বর ২০২০, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ তিনজনের রিমান্ড

আরিফুজ্জামান, কুষ্টিয়া:

কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের মামলায় যুবলীগ নেতাসহ তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন তিন আসামির প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে রিমান্ড শুনানির জন্য তিন আসামিকে আদালতে নেওয়া হয়। গত শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান তিনজনের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

এই তিন আসামি হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গার আনিচুর রহমান (৩২), মো. হৃদয় আহম্মেদ (২০) ও চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার মো. সবুজ হোসেন (২০)। আনিচুর কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তবে ঘটনার পর তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, আজ সকালে আসামিদের কারাগার থেকে আদালতে নেওয়া হয়। রিমান্ড শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের কপি পাওয়ার পর আসামিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০