Shakil Shah
২৬ ডিসেম্বর ২০২০, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপোষের পর মামলা তুলে না নেয়ায় বাদীর বিরুদ্ধে মামলা

 

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া :

টাকার বিনিময়ে আপোষ হলেও মামলা তুলে নিচ্ছেন না বাদী এমন অভিযোগ বাদীর বিরুদ্ধে উঠেছে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দরখার ইউনিয়নের রুটি গ্রামের মৃত আ. ফরাখ খানের ছেলে সাংবাদিক লিটন খানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন একই গ্রামের মোছাম্মত লাকী আকতারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এলাকার মাতব্বরদের মাধ্যমে মামলাটি অর্থের বিনিময়ে আপোষ হয়, বাদীর গরিমসির কারণে মামলা থেকে নিষ্পত্তি পাওয়া যাচ্ছে না।

যার ফলে লিটন বাড়ি নানান জটিলতায় জড়িয়ে পড়ছে। এলাকার মাতব্বরগণও কোন সুরাহা দিতে পারছেন না। এ বিষয়ে আসামী লিটন খানের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, আমার স্বামীর নামে মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে দেন। আমরা গ্রামের মাতব্বরদের নিয়ে চার লক্ষ টাকার বিনিময়ে মামলাটি বাদীর সঙ্গে আপোষ মিমাংসা করেছি।

মিমাংসা করার পরও বাদী মামলাটি তুলতে নানান তালবাহানা শুরু করেছে। এমতাবস্থায় গ্রামের শালিসকারকদের সাথে আলোচনা করে আমি বাধ্য হয়ে বাদীর বিরুদ্ধে আদালতে মামলা করেছি। এ বিষয়ে হত্যা মামলার বাদী মোছাম্মত লাকী বেগম জানান, গ্রামের মাতব্বরদের মাধ্যমে মামলাটি আমরা আপোষ করেছি এবং চার লক্ষ টাকাও পেয়েছি। মামলাটি এখন আইনানুগ জটিলতায় তুলতে পারছিনা।

আমি সর্বোচ্চ চেষ্টা করছি মামলাটি নিষ্পত্তি করার জন্য। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মাসুদ ভোরের দর্পণকে জানান, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় আমার তদন্ত করা হয়নি। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। আশা করছি খুব দ্রুতই তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট দিতে পারবো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০