১৪ মে ২০২০, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলাবাড়ী কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে ‘করোনা ভাইরাস’ আর্থিক প্রনোদনার দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
ফুলবাড়ী জি এম স্কুল হল রুমে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের সভাপতি ও সেলফ ওয়ে রেসিডেন্সসিয়াল স্কুলের অধ্যক্ষ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ ও শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম হেলাল। লিখিত বক্তব্যে বলা হয়, করোনাভাইরাস প্রভাবে সরকারের নির্দেশনায় অনুযায়ী উপজেলার ৩৯ টি কিন্ডার গার্টেন স্কুলের সকল প্রকার শিক্ষাদান কার্যক্রম বন্ধ করে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে। বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের বেতনের অর্থেই শিক্ষক-কর্মচারীদের বেতনÑভাতা হয়। কিন্ত বিদ্যালয়গুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতন আদায়ও বন্ধ রয়েছে। সেকারণে ৩৯ টি বিদ্যালয়ের ৪৯০ জন শিক্ষক-কর্মচারী অর্থাভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই দুর্দিনে প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের সকল ব্যক্তিমালিকাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এই বিশাল ব্যয়ভার বহনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যেভাবে বিনামূল্যে বই বিতরণ করা হয় অথবা যে কোন মাধ্যমে প্রতিষ্ঠানের আনুমানিক ব্যয় অনুপাতে আর্থিক সহযোগিতা প্রদান করলে শিক্ষক সমাজ উপকৃত হবে এবং আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবে। 
সংবাদ সন্মেলনে বক্তারা কিন্ডার গার্টেনের জন্য পৃথক বোর্ড গঠন অথবা অন্য বোর্ডের সাথে একাতœতা, ফিড এবং উপবৃত্তির আওতায় আনা এ ছাড়াও কিন্ডার গার্টেন স্কুলের বাড়ী ভাড়া সম্পূর্ণ্য অথবা আংশিক মওকুফ করার জন্য দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছিলেন, বীর মুক্তিযোদ্ধা একাডেমির পরিচালক মুফতি তোফায়েল হোসেন, গ্রীণ ল্যান্ড মডেল স্কুলের পরিচালক প্রভাষক মো. মোকারম হোসেন বিদ্যুৎ, চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের অধ্যক্ষ গনেশ চন্দ্র সাহা, অক্সফোর্ড স্কুলের অধ্যক্ষ মো. জুলফিকার ডলার, ফুলবাড়ী ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মো. আইয়ুব আলী, গেøাডেন হোপ রেসিডেন্টসিয়াল মডেল স্কুেলর মো. সাজেদুল ইসলাম সাজু পমুখ। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০