Shakil Shah
৬ জানুয়ারী ২০২১, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন

ভোরের দর্পণ ডেস্ক:

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নুর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন। একই সঙ্গে পৃথক আরেকটি চাঁদাবাজির মামলায় আদালত নূর হোসেনকে খালাস দিয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, ২০১৪ সালের ২৮ এপ্রিল সাত খুন মামলার আসামি নুর হোসেনসহ তার সহযোগীদের অন্ত্রের লাইসেন্স বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। নুর হোসেনের অন্য সহযোগীরা বিভিন্ন মাধ্যমে তাদের অস্ত্র জামা দিলেও নুর হোসেন তার অস্ত্রটি জমা না দিয়ে নিজের হেফাজতে রেখে দেন। এই অস্ত্র উদ্ধারের জন্য ওই বছরের ৫ মে নুর হোসেনের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও সেটি পাওয়া যায়নি।

পরবর্তীতে একই বছরের ২ আগস্ট রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেটকার থেকে নুর হোসেনের সেই অস্ত্রটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। সেই মামলায় আদালত তদন্ত কর্মকর্তাসহ ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। পরে যুক্তিতর্ক শেষে আদালত এই মামলায় নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এই মামলার রায় প্রদান শেষে একই আদালতে আরেকটি চাঁদাবাজির মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নূর হোসেন ও তার সহযোগীসহ আটজন আসামি খালাস পান।

এর আগে বুধবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০