Shakil Shah
১১ জানুয়ারী ২০২১, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে কৃষি বিপণন কোম্পানির বিক্রয় কর্মী খুন

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে কৃষি বিপণন কোম্পানির বিক্রয় কর্মীকে ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১১ জানুয়ারি সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাইমুর রহমান। তিনি নাটোরের বড়াই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। নাইমুর একটি কোম্পানির বিক্রয় কর্মী হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সোমবার সকালে নরসিংদী পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সদর মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০