Shakil Shah
১৪ জানুয়ারী ২০২১, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভ্যাকসিন নিয়ে ব্যবসা করা চলবে নাঃ ন্যাপ

ভোরের দর্পণ ডেস্কঃ
করোন ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যাতে কোনো দুর্নীতি না ঘটে  এবং জনগণকে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ভ্যাকসিন নিয়ে কোনো অসৎ সিন্ডিকেট যাতে ব্যবসা করতে না পারে, সে জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের ব্যবসা করা চলবে না। সরকারকে অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। মহামারিতে ভ্যাকসিন নিয়ে যাতে কোন ব্যবসা ও দুর্নীতি না হয় সে ব্যাপারে সরকারকে আরো বেশি সচেতন হতে হবে। সাধারণ মানুষকে ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত করা চলবে না।

তারা আরো বলেন, সরকারকে মনে রাখতে হবে, করোনাকালে বিগত দিনগুলোতে প্রাপ্তির খাতায় তাকালে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দৃশ্যমান ব্যবধান পাওয়া যায়। সে সময় যারা মাস্কসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সরকারের অনেক প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছে তারা এখনো বহাল তবিয়তে বিদ্যমান। যা স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে আমাদের কাছে এক ধরনের শঙ্কা অথবা মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

ন্যাপ নেতৃবৃন্দ বলেন, করোনাকালে দেশ অনেক গুণীজন, গুরুজন, কবি সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষক, বিজ্ঞানী, আমলা, ডাক্তার, সেবিকা, পুলিশ সদস্যকে হারিয়েছে। আমরা আর কাউকে হারাতে চাই না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০