bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের পাশে দাঁড়াতে ধনীদের প্রতি বাহাউদ্দিনের আহ্বান

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সমাজের ধনীদের জনগণের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন ও ধৈর্য সহকারে ঘরে অবস্থান করুন।

বুধবার (০১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, করোনা ভাইরাসের কারণে বর্তমান এই সংকটকালীন পরিস্থিতি সাহসিকতা, ইতিবাচক মনোভাব, সচেতনতা ও ধৈর্যের সঙ্গে মোকািবলা করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে সরকার করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছেন। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা মেনে চলুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন ।

তিনি বলেন, আপনারা জানেন যে করোনা দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে নির্ভীকভাবে অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে করোনা প্রতিরোধমূলক সামগ্রী, খাদ্যদ্রব্য ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে। প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যার যার অবস্থান থেকে যতটুকুই পারেন মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আমি আহ্বান করতে চাই মানবিক বিপর্যয়ে আপনারা জনগণের পাশে দাঁড়ান করোনা মহামারিতে মানুষের প্রতি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।

বাহাউদ্দিন নাছিম বলেন, দেশবাসী আপনারা কোনোভাবেই কোনো ধরনের গুজবে কান দেবেন না, গুজব কে প্রশ্রয় দেবেন না। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের সহায়তা করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০