Shakil Shah
১৪ জানুয়ারী ২০২১, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুপচাঁচিয়ায় পৌষ পার্বণ উৎসব পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :

 

বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতন ধর্মালম্বীর লোকেরা পৌষ পার্বণ উৎসব পালন করেছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় লোকজ এ উৎসবটি পালিত হয়। জানা যায়, আবহমান কাল ধরে গ্রাম বাংলার এ ঐতিহ্যের উৎসবটি প্রতি বছরই সনাতন ধর্মালম্বীরা পালন করে। এ উপলক্ষে বাংলা সনের পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে পৌষ পার্বণ উৎসবটি পালিত হয়। এর আগের দিন রাতে বাড়ির আঙ্গিনায় ও ঘরের মেঝেতে আতপ চালের গুড়া গুলিয়ে আল্পনা আঁকা হয়। সেই সঙ্গে শোলার তৈরি কদম সদৃস্য ফুল ও মালা ঘরের দরজায়, চালের ডাবরে, গরুর শিং সহ কুলা, চালন ও ডালাতে বেঁধে দেয়া হয়। এছাড়াও রকমারি পিঠা, পুলি ও পায়েস তৈরি করা হয়। পরের দিন ভোরে শিশু হতে বয়োবৃদ্ধ নারী-পুরুষরা স্নান করে খড়ের গুচ্ছে আগুন লাগিয়ে তাপ গ্রহণ করে। সেই সঙ্গে নগর কীর্তণ পরিবেশিত হয়। পরে আত্মীয়-স্বজনদের পিঠা-পায়েস আপ্যায়ণ করা হয়। এটি তাদের লৌকিক ঐতিহ্যের প্রতীক। পৌষ পার্বণ উপলক্ষে বিভিন্ন স্থানে মেলাও বসে। উপজেলার কইল গ্রামের স্বপন চন্দ্র শীল ও ফেঁপিড়া গ্রামের দুর্গা চরণ দাস জানান, লোকজ এ পৌষ পার্বণ উৎসবটি গ্রাম বাংলার ঐতিহ্য। তারা শিশু কাল হতে পূর্ব পুরুষদের এ উৎসবটি ধুমধামের সাথে পালন করতে দেখেছেন। তবে বর্তমানে এ উৎসবের আমেজ আগের মতো আর নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০