১৮ মে ২০২০, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

করোনা ভাইরাসের মধ্যেও প্রতিদিন হাজার হাজার মানুষ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে যাতায়াত করছেন। মানছেন না সামাজিক দূরত্ব।

ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদ সামনে তাই বাড়ছে ঘরমুখো যাত্রীদের চাপ। প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বন্ধ করে দেয়া হবে ফেরি চলাচল।

করোনার ঝুঁকি মাথায় নিয়ে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে চলাচল করছেন যাত্রীরা। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৩০ হাজার মানুষ এই নৌরুট ব্যবহার করলেও বর্তমানে তা কয়েকগুণ বেড়েছে। গণপরিবহন বন্ধ, তাই বিভিন্ন উপায়ে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে পৌঁছান যাত্রীরা। যাতায়াতের সময়ে মাস্ক কিংবা হ্যান্ড গ্লাভস ব্যবহার তো দূরের কথা, মানছেন না নিরাপদ দূরত্ব টুকুও।

একজন বলেন, 'গার্মেন্টসে কাজ করতাম। এখন ছাঁটাই করে দিছে। এজন্য বাড়ি চলে যাচ্ছি।'

সরকারি নির্দেশনায় এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ফেরিতে। জরুরি প্রয়োজনে ৩ থেকে ৫টি ফেরি চললেও যাত্রীদের চাপে এখন চলছে ১২ থেকে ১৪টি ফেরি। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

মাদারীপুর কাঁঠালবাড়ি ফেরিঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, 'সকলকে ঘরে থাকার কথা বললেও প্রতি মুহূর্তে যাত্রী আর গাড়ির চাপ রয়েছে ঘাটে।'

এদিকে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট।

হাজার হাজার মানুষের যাতায়াত এখনই ঠেকানো না গেলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অভিমত জেলার স্বাস্থ্য বিভাগের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০