৩০ মে ২০২০, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপাহারে গাঁজাসহ বাবা মেয়ে আটক

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৪কেজি শুকনো গাঁজাসহ বাবা ও মেয়ে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর-দিঘীর হাট সড়কের ফজলুর মোড় নামক স্থান থেকে ৪কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। জানা গেছে, উপজেলার  গোয়ালা ইউনিয়নে ফজিলাপুর মোড় নামক স্থান হতে একটি ভ্যানে করে যাচ্ছিল মাদক ব্যবসায়ী বাবা ও মেয়ে।  এমন সংবাদের ভিত্তিতে,  অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই এর নের্তৃত্বে  এস আই ইমরান  সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে  অভিনব কায়দায়  অভিযান  চালিয়ে আলাউদ্দীন (৪৫) ও তার মেয়ে সামিয়া আক্তার (১৯) কে তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা আটক করে নিয়ে থানায় নিয়ে আসে। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই জানান-তারা উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে পাচার হয়ে আসা গাঁজাগুলি দেশের অভ্যন্তরে নিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তারা দীর্ঘ দিন ধরে গাঁজা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানা গেছে। তাদের ২০১৮  সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনের ৩৬(১) এর ১৯(ক) ৪১ ধারায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটককৃতদের নওগাঁ কোর্টে চালান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০