৩০ মে ২০২০, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনের আগাম টিকেট কিনতে রাজশাহী স্টেশনে যাত্রীদের ভিড়

রাজশাহী প্রতিনিধি:  আগাম টিকেট বিক্রির খবরে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভীড় জমিয়েছে মানুষ। আজ (রবিবার) থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচলের কথায় গতকাল শনিবার বিকেল থেকে টিকেট বিক্রির খবরে টিকেটের জন্য ভীড় জমিয়েছেন অসংখ্য মানুষ।

শনিবার সকাল থেকেই তারা টিকিট কাউন্টারের সামনে অপেক্ষায় রয়েছেন। তবে টিকিট বিক্রি শুরু হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকাল থেকে টিকিট বিক্রি হতে পারে।

গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন রুটে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়। আজ থেকেই ট্রেনগুলো চলার কথা। বৃহস্পতিবার পশ্চিমা ল রেলওয়ের তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। এগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস এবং খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস। এসব ট্রেন আগের সময় অনুযায়ী গন্তব্যে যাবে এবং আবার নির্ধারিত স্থানে ফিরে আসবে।

পশ্চিমা ল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বলেন, রবিাবর থেকে তিনটি ট্রেন চালুর সিদ্ধান্ত রয়েছে। শনিবার বিকেল থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। তবে পশ্চিম রেলের আরও একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন। সেটি হলো- প গড়-ঢাকা রুটে চলাচলকারী প গড় এক্সপ্রেস। স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।

তিনি বলেন, বনলতা ট্রেনে মোট সিট ৯২৮টি। তার ৫০ ভাগ ৪৬৪টি টিকেট স্টেশন ও অনলাইনে একসাথে বিক্রি হবে। বন্ধ থাকবে অগ্রীম টিকেট বিক্রি বলে জানান তিনি।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে প্রায় দুই মাস আগে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ঈদের আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন চালুর প্রস্তুতি শুরু হয়। যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অংকন করা হয় বৃত্ত। এরপরই সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়। এখন চলছে টিকিট বিক্রির প্রস্তুতি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০