১ জুন ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ থেকে ৩ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে ৩টি রুটে স্বাভাবিকভাবে চলছে যাত্রীবাহী লঞ্চ।

সোমবার (১ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনেই নারায়ণগঞ্জ থেকে চলছে লঞ্চগুলো। তবে ঈদ পরবর্তী সময়ে যাত্রীর চাপ কম থাকায় তুলনামূলক যাত্রী অনেকটাই কম।

এদিকে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও দীর্ঘ ২ মাস ৭ দিন পরে রোববার (৩১ মে) থেকে চালু হয়েছে লঞ্চ চলাচল। লঞ্চে যাত্রীদের ভাড়া না বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে কমসংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের নির্দেশনা রয়েছে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল জানান, লঞ্চে যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা হ্যান্ড ওয়াশ ও থার্মাল স্ক্যানার চালু করেছি। এছাড়া ডিসইনফেকশন টানেল বসানোর কার্যক্রম চলছে। রোববার থেকেই নারায়ণগঞ্জে ৩টি রুটে লঞ্চ চলাচল চালু হয়েছে। এই রুটগুলো হচ্ছে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর, নারায়ণগঞ্জ থেকে মতলব-মাছুয়াখালী। সোমকার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ১১টি লঞ্চ নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে। যাত্রী ধারণক্ষমতার চেয়ে কম নিয়েই লঞ্চগুলো চলাচল করছে। এছাড়া ঈদ পরবর্তী সময়ে সাধারণত নারায়ণগঞ্জ থেকে যাত্রী কম যাতায়াত করে থাকে। যে কারণে যাত্রীদের তেমন চাপ নেই।

করোনার সংক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল ২৪ মার্চ দুপুর ১২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

নারায়ণগঞ্জ থেকে ৭টি রুটে ৭০টি লঞ্চ চলাচল করতো। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬-৭ টা পর্যন্ত ২০ মিনিট পর পর লঞ্চ ছেড়ে যায়। এই রুটে ২৫টি লঞ্চ চলাচল করে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর রুটে ১৫টি, মতলব-মাছুয়াখালী রুটে ১৯টি, হোমনা-রামচন্দ্রপুর ১টি, ওয়াবদা, সুরেশ্বর-নরিয়া (শরিয়তপুর) কয়েকটি লঞ্চ চলাচল করে থাকে। তবে এসব রুটের মধ্যে সন্ধ্যার পরে ২টি রুটে লঞ্চ চলাচল করে থাকে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০