bhorerdarpan
৮ এপ্রিল ২০২০, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালিতে মৃত্যু ছাড়াল ১৭ হাজার, ২৪ ঘণ্টায় ৬০৪

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইউরোপের দেশ ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে।

একদিন আগেই দেশটিতে ৬৩৬ জনের মৃত্যু হয় করোনায়। তবে ইতালিতে নতুন করে সংক্রমণের সংখ্যা গত ২৫ দিনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্বে করোনার সবচেয়ে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়া ইতালিতে মৃত্যুর সংখ্যা এখন ১৭ হাজার ১২৭ জনে পৌঁছেছে।

এছাড়া মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৯ জন; যা নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৫৮৬ জন। সোমবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৫৯৯ জন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ৯ মার্চ ইউরোপের এই দেশটিতে লক ডাউন ঘোষণা করা হয়। ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনা ছাড়া অন্য কোনও কাজে দেশটির নাগরিকদের বাড়ির বাইরে বের হওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়।

ইতালির পর করোনায় বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যু হয়েছে ইউরোপের আরেক দেশ স্পেনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৭৯৮ এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫১০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৪০ হলেও বিশ্বজুড়ে সেই সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ৮৪১ জন। এছাড়া দেশটিতে ৩ হাজার ৩৩১ জনের প্রাণহানি ঘটলেও বিশ্বজুড়ে তা ৭৯ হাজার ১৪৯ এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৮৯ জন।

সূত্র: রয়টার্স, এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০